ব্রাহ্মণবাড়িয়ায় জব্দ ৬৫ কচ্ছপ অবমুক্ত করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ায় জব্দ ৬৫ কচ্ছপ অবমুক্ত করল বিজিবি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ জব্দ করেছে ৬০ বিজিবি।

মঙ্গলবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সালদানদী বিওপির টহলদল শহীদ মিনার এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা ৪টি বড় পেপসেল টার্টেল ও ৬১টি ছোট সন্দ্বী কাসিম কচ্ছপ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে বন বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে কচ্ছপগুলো সালদানদীতে অবমুক্ত করা হয়।

অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা । এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণী পাচার প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেওয়া হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও বিজিবি কাজ করছে। বন্যপ্রাণী পাচার রোধে এই অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর