রায়ের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস, ২ আইনজীবীকে তলব

রায়ের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস, ২ আইনজীবীকে তলব
ছবি: টাইমস
Advertisement
Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ফেসবুকে আদালত অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আইনজীবী হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরীকে আগামী ২৩ সেপ্টেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই দিন আদালত অবমাননার অভিযোগের বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে প্রসিকিউশনের পক্ষ থেকে দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত তাদের তলব করেছেন।’

গাজী এম এইচ তামিম বলেন, সাধারণ মানুষ আদালতের রায় নিয়ে বিরূপ মন্তব্য করলে প্রসিকিউশন সেসব মন্তব্য উপেক্ষা করে। তবে হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী সুপ্রিম কোর্টের আইনজীবী। আইন ও আদালতের মর্যাদা সম্পর্কে তারা জানেন। এরপরও রায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এর আগে ১৫ সেপ্টেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর