ফেব্রুয়ারিতে নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি: প্রেস সচিব

ফেব্রুয়ারিতে নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি প্রতিশ্রুতি।’

শুক্রবার মাগুরা শ্রীপুর উপজেলায় কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে ঘুরে দেখেন মাঝাইল গ্রামে মাগুরা-মধুখালী রেললাইন স্থাপন কার্যক্রমের  অগ্রগতি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন,  ‘প্রধান উপদেষ্টার ঘোষিত আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন  হবে। নির্বাচন পেছনের কোনো সম্ভাবনাই নেই।  নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনসহ সরকারের প্রতিটি ক্ষেত্রে প্রতিনিয়ত কিছু না কিছু অগ্রগতি আসছে।’

ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

এসময় ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন শফিকুল আলম।

আগামী নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন তো শুধু পুলিশ করবে না। পুলিশের পাশাপাশি অন্যান্য এজেন্সিগুলো সক্রিয় থাকবে। এছাড়া জনগণ সচেষ্ট থাকলে যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

দুর্গাপূজা সুষ্ঠু করতে সরকারের সবগুলো সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গত বছরের মতোই সরকারের সদিচ্ছা ও সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবটি এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই সম্পন্ন হবে।’

মধুখালী-মাগুরা রেললাইন সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার আসাদুল হক এসময় প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, মাগুরা থেকে মধুখালী পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করে ঢাকার সঙ্গে মাগুরার রেল যোগাযোগ স্থাপনের কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। ২০২৬ সালের জুন মাসের মধ্যে কাজটি পুরোপুরি শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad