ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

‎ফরিদপুরের রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
‎
‎শনিবার রাত ৯টার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
‎
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন। পরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে খোঁজাখুঁজির একপর্যায়ে তারাকান্দি রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
‎
‎নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ জানান, প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

জানা যায়, অন্য আরেকটি শিশুর সাথে খেলতে গিয়ে আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
‎
‎তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad