কলাবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত

কলাবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার কলাবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি খুন হয়েছেন। নিহতরা হলেন, ফারজানা আক্তার (২১) ও তার মা ফিরোজা বেগম (৪০)।

রোববার সকাল ৮টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান আলআমিন মসজিদ রোডের ৫২/২ নম্বর বাড়ির ৫ম তলায় ফারজানার বাবা মায়ের বাসায় এই ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগমের স্বামী মো. ফারুক হোসেন জানান, সকালে তিনি ফোনে জানতে পারেন কাঁঠালবাগানে তার বাসায় মেয়ের জামাইয়ের সঙ্গে মেয়ে এবং শাশুড়ির ঝগড়া হচ্ছে। তখন তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন। ৯টার দিকে বাসায় পৌঁছে দেখেন, বাসার ভিতর রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছে ফারজানা। আর মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন ফিরোজা বেগম। তখন তিনি মেয়ে ফারজানার মরদেহ রেখে ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক সেখানে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেন জানান, রোববার সকালে ফারুক যখন বাইরে ছিলেন, তখন বাসায় মা মেয়ে এবং শিপনের ঝগড়া হয়। এক পর্যায়ে শিপন ধারালো ছুরি দিয়ে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে তার এক বছর বয়সী ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। শিপন থাকে ঢাকার মোহাম্মদপুরে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফিরোজা বেগমের মরদহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কলাবাগান থানায় জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad