ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‎ফরিদপুরের নগরকান্দায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে।

মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার রাত আনুমানিক এক টা ৪৫ মিনিটে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
‎
‎আব্দুল কুদ্দুস ফকিরের জানান, গভীর রাতে একদল সশস্ত্র ব্যক্তি বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে তারা লুটপাট চালায়। এ সময় বাড়ি থেকে নগদ ৪২ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল নিয়ে যায়।
‎
‎তিনি বলেন, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে। তাদের কাছে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। স্বর্ণালঙ্কার খুঁজতে তারা এক ধরনের যন্ত্র এবং তালা খোলার কাজে এক ধরনের পাউডার ব্যবহার করে বলেও জানান তিনি।
‎
‎এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad