উপযুক্ত সময়ে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

উপযুক্ত সময়ে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে দুজনের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের পর হুমায়ুন কবির বলেন, ‘অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। আলোচনা ও সংলাপের মাধ্যমে আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করব।’

আশা প্রকাশ করে তিনি বলেন, ‘উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। এটি ছিল অত্যন্ত আন্তরিক একটি আলোচনা।’

আরও পড়ুন

নভেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা চলছে। গুঞ্জন নিয়ে আমি কীভাবে কথা বলব? গুঞ্জন তো গুঞ্জনই। এ নিয়ে আমি কতটুকু কথা বলতে পারি? আমি বাস্তবতা নিয়ে কথা বলি। বাস্তবতা হলো, আজ আমাদের খুব ভালো একটি বৈঠক হয়েছে। তাই আমি খুব আশাবাদী যে অদূর ভবিষ্যতে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে।’

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ে যে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গোপনে ঢাকা সফর করেছেন। বৈঠকে সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘না, না, না। এমন কিছু নিয়ে আলোচনা হয়নি। এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল। এখানে বলতে গেলে, সফর নিয়ে কিছু আলোচনা হয়েছে। এ বিষয়ে আমরা ইতিবাচক।’

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই শুরু হয় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন। এর মধ্যে দায়িত্ব গ্রহণের পর থেকে নানান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিবেশী ভারত সফরের প্রসঙ্গ এলেও সে বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি। এমনকি ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও অংশ নেননি তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad