প্রধান উপদেষ্টা ‘জুলাই সনদ’ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ‘জুলাই সনদ’ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্বাক্ষর হওয়া জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। জাতীয় ঐকমত্য কমিশনে এ বিষয় নিয়ে আলোচনা হয়নি। এজন্যই আমরা বলতে বাধ্য প্রধান উপদেষ্টা তার নিজের স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন।’

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এই অভিযোগ তোলেন বিএনপির এই নেতা।

তবে জানা গেছে, রাতে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপি জানাতে পারে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে এতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন

তিনি বলেন, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন, তিনি তার ভাষণের মাধ্যমে সেটি লঙ্ঘন করেছেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি ব্যাখ্যা করেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট নিচের কক্ষ সাধারণ নির্বাচনে এবং ১০০ সদস্যের উচ্চকক্ষ দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে গঠিত হবে। সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনও প্রয়োজন হবে।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’-এর মাধ্যমে নিষ্পন্ন হয়েছিল। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো বডি গঠনের বিষয়টি ঐকমত্য কমিশনের আলোচনায় ছিল না। এটি সম্পূর্ণ নতুন ধারণা।

ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপি বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির জরুরি সভা আহ্বান করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad