গোপালগঞ্জে বোমা হামলা ও সড়ক অবরোধ

গোপালগঞ্জে বোমা হামলা ও সড়ক অবরোধ
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বোমা নিক্ষেপ ও গণপূর্ত ভবনের সামনে গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে এসব ঘটনানো হয়।

গণপূর্ত বিভাগের কর্মচারী নাসির উদ্দিন জানান, বুধবার গভীর রাতে গণপূর্ত ভবনের সামনে রাখা পিকআপে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর  সামান্য আগে সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের অফিস লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে কয়েকজন ব্যক্তি। এতে ভবনের ছাদে আগুন ধরলেও ব্যাংকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  ওই রাতেই ঢাকা–খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ–কোটালীপাড়া সড়কের কয়েকটি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করে কিছু অজ্ঞাত ব্যক্তি। খবর পেয়ে রাত ৩টা থেকে ৪টার মধ্যে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে শহরজুড়ে সাজোয়া যান নিয়ে টহল দিচ্ছে পুলিশ। এছাড়া  শহরের বিভিন্ন প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad