পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার এ তথ্য জানিয়েছে তথ্য অধিপ্তর।
এর আগে একজন নির্বাচন কমিশনারকে উদ্ধৃত করে এই দুই আসনের নির্বাচন স্থগিতের কথা প্রচার করে গণমাধ্যম। এর কারণ হিসাবে আসন দু’টির সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতের আদেশের কথা বলা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে বলা হয়, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিতের যে খবর প্রচার হচ্ছে তা সঠিক নয়। নির্বাচন কমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে উল্লেখ করে তথ্য বিবরণীতে খবরটি প্রত্যাহারের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়।


