বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ও আসন্ন সংসদ নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।


