দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখের বেশি: ইসি সচিব

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখের বেশি: ইসি সচিব
Advertisement
Advertisement

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং-এ খসড়া ভোটার তালিকার এই তথ্য জানান তিনি।

ইসি সচিব জানান, ২ মার্চ দেশে ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাদপড়া ভোটারদের তালিকাভুক্ত করার জন্য তথ্য সংগ্রহ করা হয়। হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভূক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। এ সময়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

তিনি বলেন, ‘সম্পূরক খসড়া ভোটার তালিকা আজ আমাদের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে তাদের যদি কোনো সংশোধনী থাকে, সেক্ষেত্রে তা  আমাদের জানানো হলে সংশোধনী অনুযায়ী এটি ৩১ আগস্ট আমরা চূড়ান্ত করবো।’

তিনি আরো বলেন, ‘৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা আমরা প্রকাশ করবো। কাজেই চলতি বছর আমরা তিনটি (হালনাগাদ) ভোটার তালিকা পাচ্ছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad