ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৯০ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৯০ জন হাসপাতালে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু না হলেও এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৭ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৭ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ১ শতাংশ নারী।

এ বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৩ হাজার ৪১০ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad