‘দীপ্ত স্টার হান্ট’ বিজয়ী সাকিব-মিষ্টি

‘দীপ্ত স্টার হান্ট’ বিজয়ী সাকিব-মিষ্টি
মিষ্টি ঘোষ ও সাকিব হাসান। ছবি: দীপ্ত টিভি
Advertisement
Advertisement

বরিশালের ছেলে সাকিব হোসেন ও কিশোরগঞ্জের মেয়ে মিষ্টি ঘোষ রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’-এর শিরোপা জিতলেন। অভিনয় প্রতিভা খোঁজার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন এই দুই তরুণ-তরুণী।

‘দীপ্ত স্টার হান্ট’-এর প্রথম রানার-আপ হয়েছেন যশোরের মেয়ে ফারিহা রহমান ও বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার-আপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান।

‘দীপ্ত স্টার হান্ট’ বিজয়ীরা পাবেন চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। তাদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে কাজী মিডিয়া লিমিটেড, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন সুযোগ পাবেন।

মিষ্টি ঘোষকে সেরার খেতাব তুলে দেন দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা । ছবি: দীপ্ত টিভি

শুক্রবার রাত ১০টায় দীপ্ত টিভিতে প্রচারি গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে ছিল শীর্ষ ছয় প্রতিযোগীর নাচ ও কমেডি। এছাড়া সংগীত পরিবেশন করেন সন্ধি, সভ্যতা ও কর্নিয়া।

‘দীপ্ত স্টার হান্ট’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীদের পাশে বিচারক ও সঞ্চালকরা । ছবি: দীপ্ত টিভি

রিয়েলিটি শোতে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তারিক আনাম খান, শিহাব শাহীন ও রাফিয়াত রশিদ মিথিলা। তাদের পাশাপাশি গ্র্যান্ড ফিনালেতে ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা, চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অনিমেষ আইচ, চয়নিকা চৌধুরী।

গ্র্যান্ড ফিনালে সঞ্চালনা করছেন রাফসান সাবাব ও ইসমাত জেরিন চৈতি। নির্বাহী প্রযোজনায় সাইফুর রহমান সুজন ও পরিচালনায় ওয়াহিদুল ইসলাম শুভ্র।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad