তৃতীয় দিনের মতো চুয়েটে চলছে শাটডাউন

তৃতীয় দিনের মতো চুয়েটে চলছে শাটডাউন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন চলছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানানো হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, ‘সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের দাবি, সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।’

গতকাল ২৩ সেপ্টেম্বর নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানান, তিনি শিগগির চুয়েটে যোগ দেবেন। তিনি ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

এদিকে গতকাল শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিও আজ চলছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ক্যাম্পাসে মশাল মিছিল হওয়ার কথা রয়েছে।

এর আগে ২১ সেপ্টেম্বর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু হয়। এতে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের শাটডাউনের পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad