ডেঙ্গু রোগী বাড়ছে কক্সবাজারে, রোহিঙ্গা শিবিরে মৃত্যু ৬

ডেঙ্গু রোগী বাড়ছে কক্সবাজারে, রোহিঙ্গা শিবিরে মৃত্যু ৬
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজার জেলায় চলতি বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৮৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৫১০ জন রোহিঙ্গা এবং এ পর্যন্ত জেলায় ৬ জন মারা গেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের মধ্যে ৩ হাজার ৬৯৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে, তারা সবাই আশ্রিত রোহিঙ্গা। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ২৩ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, স্থানীয় অধিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে টেকনাফ উপজেলায়, ৩৩২ জন। এ ছাড়া মহেশখালীতে ২৭১ জন, চকরিয়ায় ২৬৮, উখিয়ায় ১৯৫, কক্সবাজার সদরে ১০২, ঈদগাঁওয়ে ৫৯, রামুতে ৫৪, পেকুয়ায় ১৪ এবং কুতুবদিয়ায় ১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। কক্সবাজার পৌরসভা এলাকায় আক্রান্ত হয়েছেন ১৭ জন।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঘনবসতি, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বর্ষায় পানি জমে থাকায় এডিস মশার প্রজননের সুযোগ তৈরি হচ্ছে।’

তিনি জানান, বর্ষা মৌসুম শেষের দিকে হলেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ক্যাম্পগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ রয়েছে। তবে স্থানীয় অধিবাসীদের মধ্যে আক্রান্তের সংখ্যা কমে আসছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad