ঠাকুরগাঁয়ে মনোনয়নপত্র জমা: ভোট চাইলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁয়ে মনোনয়নপত্র জমা: ভোট চাইলেন মির্জা ফখরুল
মনোনয়নপত্র জমাদানের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঠাকুরগাঁয়ে স্বশরীরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র জমা দেন তিনি।

পরে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল বলেন, সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে উন্নয়নই হবে তার মূল লক্ষ্য।

তিনি বলেন, নির্বাচিত হতে পারলে ঠাকুরগাঁও অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক পরিবেশকে উন্নত করা হবে। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠান ও আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা হবে।

অতীতে যেভাবে এই এলাকার মানুষের সমর্থন পেয়েছেন, আগামী নির্বাচনেও সেই সমর্থন বহাল রেখে ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার অনুরোধ জানান মির্জা ফখরুল। এছাড়া বিএনপি তাকে মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর