এটিএম আজহারের মনোনয়ন দাখিল

এটিএম আজহারের মনোনয়ন দাখিল
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। ফাইল ছবি, সংগৃহীত
Advertisement
Advertisement

রংপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

সোমবার দুপুর ১টায় বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

গত ২৭ মে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পান জামায়াতের এই নেতা।

২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে ২০১৩ সালের ১৮ই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ দাখিল করা হয়। পরে অভিযোগ গঠন করে বিচার করা হয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন এবং ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগে তার বিচার হয়েছিল।

আরও পড়ুন

অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নানা ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের পরের বছর তিনি খালাস পান। যা ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম।

খালাস পেয়ে ফের জামায়াতের রাজনীতিতে সক্রিয় হন তিনি। এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে জমা দিলেন মনোনয়নপত্রও।

এটিএম আজহার ছাড়াও রংপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার ও জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মন্ডল, রংপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর