ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি চাষ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর গ্রামের বালুরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। তিনি জীবিকার তাগিদে গত প্রায় তিন মাস ধরে চরভদ্রাসন এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদের কাজ করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পদ্মা নদীর তীরবর্তী জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছিলেন জয়। এ সময় হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ পাশে থাকা পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায় এবং চালক জয় নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চরভদ্রাসন থানা পুলিশ ও চরভদ্রাসন উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে নদী থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি সরিয়ে চালক জয়ের মরদেহ উদ্ধার করা হয়।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ছেলেটি আমাদের এলাকায় প্রায় তিন মাস ধরে চাষাবাদের কাজ করছিল। সকালে দুর্ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে ছুটে যাই।’
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, ‘চরকল্যাণপুর গ্রামে একটি ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’
শিরোনাম
- মানিকগঞ্জে জবির বাসে হামলা, আহত ১০
- গণঅভ্যুত্থানে ৭.৬২ এমএম বুলেট ব্যবহার করে পুলিশ: প্রসিকিউশন
- টাইমসের প্রতিবেদন/ চিঠি সংশোধন করছে দুদক, শুরু হচ্ছে তদন্ত
- বিশ্বের যত বড় ভূমিকম্প
- কলম্বিয়ায় এত বেশি ভূমিকম্প হয় কেন?
- জবি প্রক্টরের অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক আজম খান
- রাষ্ট্রপতি নির্বাচন/ ২০ আগস্ট এমপিদের বৈঠক, প্রজ্ঞাপন জারি
- তারেক রহমানকে দুইবার আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সোয়াল
Tuesday, 11 August 2026


