জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ছয় সদস্যের ‘নিরাপত্তা উপদেষ্টা কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে একজনকে উপদেষ্টা এবং পাঁচজনকে সদস্য করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির উপদেষ্টা করা হয়েছে দর্শন বিভাগের অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুরকে। সদস্যরা হলেন দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো. মাহমুদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) মো. আবদুর রহমান।


