জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় আটক ১

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় আটক ১
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত তরুণী জুবায়েদের শিক্ষার্থী ছিলেন। ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। ওই তরুণীকেই পড়াতে যাওয়ার পথে খুন হন জুবায়েদ।

মল্লিক আহসান জানান, রোববার রাতে বংশালের নূর বক্স রোডের বাসা থেকে তাকে আটক করা হয়। বাসার অন্য সদস্যদের কড়া নজরদারিতে রেখেছে পুলিশ।

ঢাকার আরমানিটোলায় একটি বাসার সিঁড়ি থেকে ওই দিন সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad