চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু
মৃত আব্দুল হান্নান শাহ্।
Advertisement
Advertisement

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ১ নম্বর বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল হান্নান ওই গ্রামের আব্দুল গফ্ফার শাহ্’র ছেলে। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে কাজ করতেন। পরীক্ষার কারণে তিনি ছুটিতে ছিলেন। সকালে পরীক্ষা না থাকায় বাড়ির পাশে একটি সুপারি গাছ কাটতে যান। একপর্যায়ে গাছটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন

আব্দুল হান্নানের ফুফাতো ভাই এমরান হোসেন জানান, ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় আব্দুল হান্নান শাহ্ নামে এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad