বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, সব নেতার মধ্যে সবচেয়ে মর্যাদাবান ছিলেন তিনি। তিনি আমাদের প্রতিরোধের প্রতীক এবং সর্বোচ্চ মানের একজন দেশপ্রেমিক। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন একজন যোদ্ধা, আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার বাতিঘর। আজীবন সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রকৃত চেতনার সংজ্ঞা দিয়েছেন। আমার নায়ক ছিলেন তিনি।
এরপর তিনি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান, বেগম খালেদা জিয়া। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতের সর্বোচ্চ ও সুন্দর স্থান দান করুন। আপনি চিরশান্তিতে বিশ্রাম নিন।’
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


