তেজগাঁও রেলগেটে পেটে রড ঢুকে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

তেজগাঁও রেলগেটে পেটে রড ঢুকে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় পেটে রড ঢুকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে।

রোববার বিকাল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রহমান জানান, বেলা ৩টার দিকে তিনি বিমানবন্দর যাওয়ার পথে তেজগাঁও রেলগেট এলাকায় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় আহত ব্যক্তি তাকে ডেকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন।

আহত ব্যক্তি তাকে জানিয়েছিলেন, পড়ে যাওয়ার সময় তার পেটে রড ঢুকে গেছে। পরে তাকে প্রথমে ফার্মগেটের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

আব্দুর রহমান আরও জানান, হাসপাতালে নেওয়ার সময় ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল তাকে কেউ আঘাত করেছে কি না। জবাবে তিনি জানিয়েছিলেন, কেউ তাকে মারেনি, পড়ে গিয়ে পেটে রড ঢুকে গেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃত ব্যক্তির পেটে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad