মৌলভীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

মৌলভীবাজারে বন্ধুর ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
মৌলভীবাজার সদর হাসপাতাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মৌলভীবাজারে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। বুধবার বিকালে রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম তারেক মিয়া (১৯)। তিনি একই গ্রামের গাজি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকালে গ্রামের কয়েকজন কিশোর ঘরগাঁও মাঠে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে প্রতিবেশী আতিক মিয়ার সঙ্গে তারেকের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের বুক, হাত ও উরুতে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র সরকার বলেন, ‘ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর