মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঈদে চাল বিতরণ কমিটি গঠন নিয়ে মাগুরায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পাকারমাথা এলাকায় এ সংঘর্ষ হয়।

ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম অভিযোগ করেন, দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত দলীয় অফিসে ভাঙচুর চালায় এবং এতে প্রতিপক্ষের পাশাপাশি আওয়ামী লীগের লোকজনও জড়িত থাকতে পারে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হলে উত্তেজনা প্রশমিত হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad