ধানের শীষে ভোট দিলে অর্থনীতি সচল হবে: সালাহউদ্দিন আহমদ

ধানের শীষে ভোট দিলে অর্থনীতি সচল হবে: সালাহউদ্দিন আহমদ
উখিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের অর্থনীতির চাকা সচল করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি দীর্ঘদিন সংগ্রাম করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত হবে।’

তিনি বলেন, ‘যারা ১৯৭১ সালে মানুষ গণহত্যা করেছে, যারা স্বাধীনতাবিরোধী ছিল—তারা আজও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

আরও পড়ুন

বিএনপির এই নেতা বলেন, ‘আগামী ১২ তারিখ জনগণের রায় ধানের শীষের পক্ষে হবে বলে আমরা বিশ্বাস করি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএনপি।’

তিনি বলেন, ‘উন্নয়ন ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কক্সবাজার-৪ আসনে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশটি বিকাল ৩টায় শুরু হলেও প্রধান অতিথি সালাহউদ্দিন আহমদ সন্ধ্যা ৭টার দিকে এতে যোগ দেন। এর আগেই সমাবেশস্থল ও আশপাশের এলাকা কানায় কানায় ভরে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad