শ্রীনগরে ভবন মালিককে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

শ্রীনগরে ভবন মালিককে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
মিজান ফকির | ছবি: র‌্যাবের সৌজন্যে
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বালাশুর এলাকায় বহুতল ভবনের দখল ও সম্পত্তির মালিকানাকে কেন্দ্র করে আলমগীর শেখ (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব)।

মঙ্গলবার রাতে আলাদা অভিযানে শ্রীনগর থানা পুলিশ প্রধান আসামি হান্নান হাজী এবং এজাহারনামীয় আসামি তাইজুল ইসলামকে শ্রীনগর সদর এলাকা থেকে গ্রেপ্তার করে।

এদিকে একই ঘটনায় হত্যা ও হুমকির মামলার আরেক এজাহারভুক্ত আসামি মিজান ফকিরকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার দুপুরে শ্রীনগরের মধ্য কামারগাঁও মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাবের একটি অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মিজান ফকিরকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার ভোরে হান্নান-মানিক গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শ্রীনগরের বালাশুর চৌরাস্তা সংলগ্ন নির্মাণাধীন বহুতল তমিজ উদ্দিন মার্কেটের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে ঘর উত্তোলন করে।

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে আলমগীর শেখসহ তার সহযোগীরা সকাল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে সেখানে উপস্থিত হলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আলমগীর শেখসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাসপাতালের গেটের সামনে পুনরায় আলমগীর শেখের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই দিন রাতে এ ঘটনায় নির্মাণাধীন ভবনের মালিক তমিজ উদ্দিন বাদী হয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad