মার্কা নয়, এবার মানুষ প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা

মার্কা নয়, এবার মানুষ প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা
সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা বক্তব্য দেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

একটি জরিপের উদ্ধৃতি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, ‘এবারের নির্বাচনে ৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবেন।’ তিনি বলেন, ‘কেউ যদি মনে করেন মার্কার (দলীয় প্রতীক) ওপর চড়ে নির্বাচনের বৈতরণী পার হবেন, সেটা হওয়ার কোনো সুযোগ নেই।’

বুধবার সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্ব পাড়ায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয়, তাহলে এলাকার উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজে অভিজ্ঞতা আছে এই রকম প্রার্থীকে ভোটের মাধ্যমে বাছাই করবেন।’

তিনি আরও বলেন, ‘এইবার জরিপে বলছে ৩০ শতাংশ মানুষ মানে ১০০ জনের মধ্যে ৩০ জন মার্কা দেখবে না। তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী যোগ্য, শিক্ষিত, সাহসী, সৎ কি না এবং প্রার্থী এলাকার উন্নয়ন করবে কি না, তার অভিজ্ঞতা আছে কি না-এই সবকিছু বিবেচনা করে ৩০ শতাংশ মানুষ এ নির্বাচনে ভোট দেবেন।’

আরও পড়ুন

জনসভা মঞ্চে উঠেই রুমিন ফারহানা তার প্রতীক হাঁস মার্কাকে নিয়ে স্লোগান ধরেন। তিনি এলাকার বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘নির্বাচনে বিজয়ী হলে মেঘনার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো। পানিশ্বরের সব রাস্তা-ঘাটের উন্নয়ন করবো। খালের ওপর ব্রিজ নির্মাণ করা হবে।’

তিনি বলেন, ‘আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, তাহলে সংসদে প্রবাসী ভাইদের সমস্যা তুলে ধরব। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যাগুলোর দ্রুত সমাধানের ব্যবস্থা করবো।’

তিনি বলেন, ’আপনারা শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে পাঁচ বছর আমি আপনাদের পাহারা দেব।’ এ সময় তিনি ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad