ক্ষমতায় গেলে জুলাইযোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে: ফখরুল

ক্ষমতায় গেলে জুলাইযোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে: ফখরুল
ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে জুলাইযোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। জুলাইযোদ্ধা ঐকমত্য সংঘ এই মতবিনিময় সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘জুলাইযোদ্ধারা আমাদের গর্ব। পরিবর্তনের জন্য তাদের অবদান রয়েছে। তাদের ভাতা দেওয়ার পাশাপাশি প্রযুক্তি ও প্রশিক্ষণে জোর দেওয়া হবে। জুলাইযোদ্ধাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে। সেই সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার করা হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের পর জুলাই আহতদের জন্য বিশেষ চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে। চোখের সমস্যাজনিত আহতদের বাইরে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হবে। তবে সবকিছু নির্ভর করবে আমরা সরকারে যাওয়ার পর।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad