জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: যা জানাল ডিবি

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: যা জানাল ডিবি
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে ডিবি।

বুধবার রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, অধিকতর তদন্তের জন্য জব্দ করা আলামত ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। হাতিরঝিল থানায় করা মামলায় ছরওয়ার আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি। অবশ্য এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করতে রাজি হননি।

ডিবি প্রধান জানান, তদন্তের স্বার্থে ছরওয়ারে আলমের ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দ করা আলামত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

মামলা দায়েরের আগে বঙ্গভবনে তল্লাশি চালানো হয়েছিল কি না–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, এ বিষয়ে অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষই বিস্তারিত জানাতে পারবে।

আরও পড়ুন

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধও জানান তিনি।

এর আগে, জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাক করে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় রাষ্ট্রপতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মো. ছরওয়ারে আলমকে আটক করে ডিবি।

এদিকে, বুধবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি ন্যায়বিচার চেয়েছেন জামায়াত আমির।

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ভেরিফায়েড এক্স আইডি, যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad