ইউনিয়নে পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইউনিয়নে পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ হাসপাতালের প্রয়োজনীয়তা একটি সম্ভাব্যতা সমীক্ষা ব্যতিরেকে পরিচালনা করার সুযোগ নেই। তবে, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিকট স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করা হবে। যেখানে বিনামূল্যে স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রতিটি স্বাস্থ্য সেবা ইউনিটে একটি মিনি ল্যাবরেটরী ও ফার্মেসি থাকবে এবং এর অধীনে ৩টি কমিউনিটি ক্লিনিক বা প্রান্তিক স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকবে। এতে দেশের শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর