ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নুর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন। চার দিন আগে গত মঙ্গলবার বিকেলে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মাসুদ নতুন কিছু উদ্ভাবনের নেশায় প্রায়ই ইউটিউব দেখে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতেন। ঘটনার দিন বিকালে বিকল্প উপায়ে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রায় একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নিহতের ভাই মোর্শেদ জানান, তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপটি ফেটে এই দুর্ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad