চসিকের মরণোত্তর ‘স্বাধীনতা পদক’ পেলেন আবদুল্লাহ আল নোমান

চসিকের মরণোত্তর ‘স্বাধীনতা পদক’ পেলেন আবদুল্লাহ আল নোমান
শনিবার বিকালে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

স্বাধীনতা আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপির প্রয়াত নেতা, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানকে মরণোত্তর ‘স্বাধীনতা পদক’ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। শনিবার বিকালে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন প্রয়াত এই নেতার পক্ষে পদকটি তুলে দেন। সম্মাননা গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। পদক গ্রহণকালে তিনি আবদুল্লাহ আল নোমানকে ‘কর্মী গড়ার কারিগর’ ও জাতীয়তাবাদী আদর্শের আজীবন নিবেদিত নেতা হিসেবে স্মরণ করেন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। এ ছাড়া, বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা চট্টগ্রামের রাজনীতিতে আবদুল্লাহ আল নোমানের বর্ণাঢ্য জীবন ও নেতৃত্বের প্রশংসা করেন। তারা উল্লেখ করেন, চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তার অবদান অবিস্মরণীয়।

আবদুল্লাহ আল নোমান ছাড়াও এ বছর চসিক আরও সাতজন বিশিষ্ট ব্যক্তি ও তিনটি সেবামূলক প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পদক’ দিয়েছে। একই সঙ্গে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে সাহিত্য সম্মাননা দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad