Author: টাইমস রিপোর্ট

করোনায় দেশে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সোমবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তি ঢাকা বিভাগের একজন নারী। তার বয়স ৮১ থেকে ৮০ বছরের মধ্যে। তিনি একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৮৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯…

Read More

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এরা সংস্কারের কথা বলে, কিন্তু বাজেটে তার প্রতিফলন নেই। অর্থনীতিতে নেই, পুলিশের কোনো সংস্কার হচ্ছে না, শিক্ষায় নেই, কোথাও নেই। তাহলে এই সংস্কারটা কী?’ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মান্না। ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫-২৬’শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘টাস্কফোর্স আছে, কিন্তু তার কোনো মূল্য নেই। পুলিশ বা প্রশাসনে কী সংস্কার হচ্ছে, সেটাও জানানো হচ্ছে না। কোনো কমিটি পর্যন্ত নেই। তাই প্রশ্ন জাগে, এই কথিত সংস্কার কাদের জন্য, কিসের জন্য?’…

Read More

ঈদ মানেই আনন্দ। এ আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে প্রচার হয় নানা গল্প আর আমেজের নাটক, যার বেশিরভাগই থাকে হাস্যরস, রোমান্স আর থ্রিলারে ভরপুর। এসবের ভিড়ে আলাদা করে দাগ কাটে ব্যতিক্রম ধর্মী কিছু কাজ। এবারের ঈদুল আজহায় প্রচার হওয়া তেমনি একটি নাটক ‘সম্মান’। একজন নীতিবান শিক্ষক ও তার প্রতি এক আদর্শ ছাত্রের সম্মান দেখা প্রদর্শন করার গল্প নিয়ে তৈরি হয়েছে এ নাটক। আকবর হায়দার মুন্নার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন লিমন আহমেদ। নাটকটি পরিচালনা করেছেন তপু খান। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া এই নাটকে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। তার ছাত্রের ভূমিকায় আছেন ফারহান আহমেদ জোভান। তার…

Read More

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ সময় আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বরিশাল বিভাগ। রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৩৪ জন। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১১৯। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। আর ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯১ জন। চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩…

Read More

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক কখনো ব্রিটিশ, কখনো বাংলাদেশি পরিচয় দেন। তিনি বলেন, ‘টিউলিপের আয়কর রিটার্নে  এসব উল্লেখ রয়েছে। তাই তিনি যতই বলুন না কেন-তিনি ব্রিটিশ নাগরিক, কাগজপত্র অনুযায়ী তাকে বাংলাদেশের নাগরিক হিসেবেই বিবেচনা করা হবে। কখনো ব্রিটিশ, কখনো বাংলাদেশি পরিচয় নেওয়া-এটা প্রশ্নবিদ্ধ।’ সোমবার বিকালে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। টিউলিপ সিদ্দিক নির্দোষ হলে তিনি কেন মন্ত্রিত্ব ছেড়েছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ‘টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করলে, তার আইনজীবী আমাদের কাছে চিঠি…

Read More

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। বার্তা সংস্থা ইউএনবি জানায়, সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ১৬ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৫ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৩১৫ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৪৬ কোম্পানির শেয়ারের দাম। এ, বি এবং জেড-তিন ক্যাটাগরিতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। বিশেষ করে লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরির ২১৭ কোম্পানির মধ্যে ১৭৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে কমেছে ১৫ এবং অপরিবর্তিত আছে ৪৬ কোম্পানির শেয়ারমূল্য। ডিএসই ব্লক মার্কেটে ২৫…

Read More

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয়ের বাদামতলায় বড় ধরনের সমাবেশের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদের নতুন ভবনের নিচে আয়োজিত সংক্ষিপ্ত জমায়েত থেকে এ ঘোষণা দেন ঐক্য ফোরামের নেতারা। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘মঙ্গলবার থেকে প্রতিটি মন্ত্রণালয় থেকে পৃথক মিছিল নিয়ে আসবেন। উপদেষ্টা দপ্তর, সচিবের দপ্তর এবং প্রশাসন শাখা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে আসবেন। দরকার হলে টেনেহেঁচড়ে নিয়ে আসবেন। বাদাম তলায় সকাল ১১টায় মিলিত হবেন।’ আইন উপদেষ্টাকে উদ্দেশে করে তিনি বলেন, ‘আইন উপদেষ্টা মন্তব্য করলেন যে, আইন পাস হওয়ার সময় তিনি দেশের বাইরে ছিলেন। এমনভাবে মন্তব্য…

Read More

এক যুগ আগে রাজধানীর সূত্রাপুর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৯ জনকে খালাস দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। খালাসপ্রাপ্ত অন্যরা হলেন-আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ইসহাক সরকার, কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার ও মো. সালাউদ্দিন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১০ নভেম্বর ১৮ দলের ডাকা হরতাল চলাকালে রাজধানীর সূত্রাপুর থানাধীন এলাকায় একটি লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে ওই গাড়ির পাঁচজন দগ্ধ হন। ঘটনার পরদিন ১১ নভেম্বর সূত্রাপুর থানার তৎকালীন…

Read More

জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকিরা হলেন-সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম। এর আগে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন…

Read More

ঈদুল আজহা উপলক্ষে যাত্রা শুরু ও শেষের মোট ১৫ দিনে সারা দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও এক হাজার ১৮২ জন আহত হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, একই সময়ে রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত, ১২ জন আহত হয়েছেন এবং নৌ-পথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। গত বছরের তুলনায় এবার দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি দুইই বেড়েছে বলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে উঠে এসেছে। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক…

Read More