মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এ সময় তারা দুদেশের নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলাপ করেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেস সচিব জানান, উভয় নেতার মধ্যে ১৫ মিনিটের এই ফোনালাপ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। এর মাধ্যমে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটে। এদিকে টেলিফোনে দুই নেতার মধ্যে সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, তাদের টেলিফোন কথোপকথনে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কাজ করার…
Author: টাইমস রিপোর্ট
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদক সূত্রে জানা গেছে, দুদকে অভিযোগসংশ্লিষ্ট বিষয়ে তাদের বক্তব্য শুনতে ২ জুলাই সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের সদস্যদের মে মাসেও তলব করেছিল দুদক। দুদক থেকে পাঠানো নোটিশে সেই মাসের ২৫ ও ২৬ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকার সেগুনবাগিচায় দুদকের…
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) অন্তর্ভুক্ত মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে অভিযান শুরু হলেও দোকানদার ও ডিএনসিসি কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার সকালে মিরপুরের সেকশন ১১, ভাষানী মোড়ে এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসি কর্মকর্তারা। ডিএনসিসি কর্মকর্তাদের পরিচালনায় ফুটপাতের কিছু দোকানপাট ভাঙার মধ্য দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। কিন্তু নিউ সোসাইটি মার্কেটের দোকানপাট ভাঙার সময় তারা এই অভিযানের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে অভিযান বন্ধ করার জন্য দোকানদারদের বুলডোজারের সামনে শুয়ে পড়তে দেখা যায়। নিউ সোসাইটি মার্কেট কমিটির সহসভাপতি এস এম রিয়াজ জানান, ‘ এসব অবৈধ স্থাপনা নয়। আমাদের কাছে কোর্টের আদেশ আছে, ফলে পুনর্বাসিত অবস্থায়…
বাংলাদেশ আসন্ন সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে নজিরবিহীন পরিবর্তন দেখা যাচ্ছে। আর এখানে কৃত্রিমভাবে তৈরি ভিডিও কনটেন্টের ব্যাপক ব্যবহার হচ্ছে। বিভিন্ন পেশা ও সম্প্রদায়ের কল্পিত ভোটারদের দিয়ে রাজনৈতিক দলগুলোকে সমর্থন করার ভুয়া বক্তব্য দেখানো এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে নির্বাচনের স্বচ্ছতা ও ডিজিটাল নৈতিকতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে বলে জানিয়েছে ডিসমিসল্যাব-এর এক গবেষণা। জুনের মাঝামাঝি এই প্রবণতা শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকরা ফেসবুকে এআই-নির্মিত ভিডিও পোস্ট করতে থাকেন। এই ভিডিওগুলো গুগলের ভিও ৩ টেক্সট-টু-ভিডিও টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে। এসব ভিডিওতে হিন্দু নারী, রিকশাচালক, পেশাজীবী ও শ্রমিকদের কল্পিত সাক্ষাৎকার…
রাজধানীর মতিঝিলে ভরদুপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)। সোমবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ঢাকা ও ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শামিমের কাছ থেকে মাইক্রোবাস, মিজানের কাছ থেকে ৮০ হাজার টাকা ও জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ডিএমপি জানায়, ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. খলিল মিয়া (২৬) ও…
বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক ব্যবস্থা জরুরি সংস্কার না করলে প্রায় ছয় বিলিয়ন ডলার পরিচ্ছন্ন জ্বালানি বিনিয়োগ হারানোর ঝুঁকিতে রয়েছে দেশ বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি খাতে চীনের বিদেশি বিনিয়োগের সাম্প্রতিক চ্যালেঞ্জ: অগ্রগতির পথ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন আলোচকরা। সিপিডি ও বাংলাদেশ-চীন নবায়নযোগ্য শক্তি ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। এ আলোচনায় সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও আবরার আহাম্মেদ ভুঁইয়া যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা লেগেছে; সরকার প্রায় ৬ বিলিয়ন ডলার মূল্যের ৩১টি…
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও ২১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব শনাক্ত হয়েছে। তবে, নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এই সময়ের মধ্যে। সোমবার স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৭ শতাংশ। এ পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। আর দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভুলক্রমে ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘তবে এটি একে ফর্টি সেভেনের না। এয়ারপোর্টের প্রথম চেকিংয়ে কেন ধরা পড়ল না, সেটি খতিয়ে দেখা হবে। এজন্য আরও সতর্ক হতে বলা হয়েছে।’ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ‘একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল। এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে, আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন।…
ব্যাংক হলিডের কারণে মঙ্গলবার দেশের দুটি স্টক এক্সচেঞ্জসহ সব ব্যাংকিং লেনদেন এবং ট্রেডিং কার্যক্রম স্থগিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক ছুটি থাকে। এই ছুটি মূলত বার্ষিক আর্থিক হিসাব সম্পন্ন ও চূড়ান্ত করার উদ্দেশে পালন করা হয়। এই দুটি তারিখে-অর্থবছরের শুরু এবং ক্যালেন্ডার বছরের শেষ। সারা দেশের তফসিলি ব্যাংকগুলো গ্রাহক-সম্পর্কিত সমস্ত লেনদেন স্থগিত করে। তবে ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলোতে অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংক ছুটির সময় কোনো লেনদেন বা গ্রাহকের সঙ্গে কার্যক্রম পরিচালনা করবে না। যদিও এটিএম থেকে টাকা তোলার মতো সীমিত পরিষেবা চালু থাকবে।…
দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুসারে ‘পলায়নের অপরাধে’ অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এসব কর্মকর্তার মধ্যে তিনজন পুলিশ সুপার, আটজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। খবর ইউএনবির। বরখাস্ত হওয়া ১৪ কর্মকর্তা হলেন-বরিশালে র্যাব-৮ এর সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানি…

