ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ও একজন পিজি রেসিডেন্ট। আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানটি একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করা বিমানটি দুপুর ১টা ৩৮ মিনিটে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিমানটি মাত্র…
Author: টাইমস রিপোর্ট
ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো শোক বার্তায় লিখেছেন, ‘আমদাবাদে ২৪২ জন যা্ত্রী বহন করা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তিনি। মুহাম্মদ ইউনূস বলেন, এই দুঃসময়ে আমাদের চিন্তা ও প্রার্থনায় রয়েছে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের প্রিয়জনরা। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি। উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত বিমানটি এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। বিমানটিতে মোট ২৪২…
ভারতের বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহতের আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন। দেশটির গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাচ্ছিল। পরে আহমেদাবাদের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। আহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই। দুইশোর বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে গুজরাটের রাজধানী আহমেদাবাদে। বিধ্বস্ত বিমানটির যাত্রীদের বিস্তারিত প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। এর আগে, বোইং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি উড্ডয়ন করার পর অল্প সময়ের মধ্যেই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এর ফলে ব্যাপক…
ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল। খবর দ্য টেলিগ্রাফের। বার্তা সংস্থা ইউএনবি জানায়, বোইং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি উড্ডয়ন করার পর অল্প সময়ের মধ্যেই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এর ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটে। একটি অক্ষত বিমানের একটি অংশ ভবনের ওপর ঝুলে থাকতে দেখা যায়। আর ধ্বংসাবশেষ থেকে আহত লোকদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়ার সময় শহরের ওপর ব্যাপক কালো ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। পুলিশ এখনো কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি। তবে তারা নিশ্চিত করেছে যে, বিমানটি চিকিৎসকদের একটি হোস্টেলে আঘাত করেছে। বিমানে…
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টসহ আরও কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রর্দশন নিষিদ্ধ করে আরেক দফা গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই বিজ্ঞপ্তির চার দিন আগে রোববার আরেকটি গণবিজ্ঞপ্তি দিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালায় ও আশপাশের এলাকায় এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েও আলাদা বিবৃতি এসেছে দুই দফা। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার ফটক, জামে মসজিদ ফটক, আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল ১ ও ২ এর প্রবেশ ফটক,…
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে। দিল্লির বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ দশমিক ৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও হিট ইনডেক্স বা তাপমাত্রা ও আর্দ্রতার সম্মিলিত প্রভাব ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। তবে উত্তর-পশ্চিম ভারতে অবশ্য কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আইএমডি। সংস্থাটির মতে, ১৪ জুন থেকে ওই এলাকায় তাপমাত্রা কমতে পারে। যদিও পশ্চিম রাজস্থান ও আশপাশের এলাকাগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তবুও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, খবর ইউএনবির। সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত সর্বশেষ বুলেটিনে আইএমডি জানায়, ‘পূর্ব ভারতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা…
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়ে আরও ২৮৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় ২৬৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে…
কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরির ঘটনার মামলায় ওই ব্যাংকের নৈশপ্রহরী মো. সিয়াম দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করে। একই সঙ্গে তার দুই সহযোগী আল আমিন হাওলাদার ও ইমরান শেখের রিমান্ড শুনানি জন্য ১৫ জুন দিন ধার্য করা হয়। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এসময় আসামি সিয়াম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এ ছাড়া অপর দুই আসামির সাত দিন করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করা হয়। একই সঙ্গে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার…
সাভারে প্রকাশ্যে রুবেল মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে করা মামলায় আসামি বাশার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এ ছাড়া অপর আসামি ওবায়দুলকে কারাগারে পাঠানো হয়েছে। দুই আসামি সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি বাশার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। তবে অপর আসামি ওবায়দুলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি…
দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য দশমিক ৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার…

