মধুপুরের টিলাঘেরা এক নিভৃত কোণে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলিত ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করছে। টাঙ্গাইলের মহিষমারা কলেজে শিক্ষা কেবল শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নেই–পাঠ্যবইয়ের পাশাপাশি কোদাল, নিড়ানি ও কাস্তির মেলবন্ধন ঘটিয়ে শিক্ষার্থীরা সরাসরি মাটি থেকে শিখছে জীবনের পাঠ। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি সাধারণ শিক্ষার সাথে বাস্তবমুখী কৃষি প্রশিক্ষণের সংমিশ্রণ ঘটিয়েছে, যা স্বাবলম্বী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে একটি অনন্য ও অগ্রগামী মডেল হিসেবে রূপ নিয়েছে। এই বৈপ্লবিক উদ্যোগের নেপথ্য কারিগর দূরদর্শী কৃষক সানোয়ার হোসেন, যিনি ২০২২ সালে জাতীয় কৃষি পুরস্কার লাভ করেন। প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পৈতৃক জমি ও নিজের সম্পত্তি দান করে সানোয়ার এখন পরিচালনা পর্ষদে দায়িত্ব…
Author: টাইমস রিপোর্ট
ছাত্র রাজনীতি ও বামপন্থী রাজনীতি থেকে শুরু করে শিক্ষকতা, সরকারি চাকরি এবং প্রথম সারির রাজনীতি–দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাত্রা ছয় দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। পরবর্তী রাষ্ট্রপতি হতে যাওয়া ফখরুল নিজের দলের গণ্ডি পেরিয়েও সর্বজনগ্রাহ্য একজন উদার ও মার্জিত রাজনীতিবিদ হিসেবে সুনাম অর্জন করেছেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিকল্প কোনো ফলাফলের সম্ভাবনা কম থাকায় তার বঙ্গভবনে যাওয়া এখন কেবল আনুষ্ঠানিকতার বিষয়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ফখরুলের হাতে দলের মনোনয়ন ফরম তুলে দেন। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক বৈঠকে ফখরুলের মনোনয়ন চূড়ান্ত করেন তারেক। বৈঠক…
হাইকোর্টের স্থগিতাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঝুঁকি নিয়ে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জে পদ্মা নদীতে যাত্রীবাহী খেয়া নৌকা চলাচল ও টোল আদায়ের অভিযোগ উঠেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই কার্যক্রমকে অবৈধ উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। তবে জেলা প্রশাসন বলছে, কারা যাত্রী পারাপারের নামে টোল আদায় করছে, সে বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট তথ্য নেই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় কোনো বৈধ অনুমোদন বা কার্যকর ইজারা ছাড়াই খেয়াঘাট পরিচালনা করছে। বর্ষার ভরা মৌসুমে উত্তাল পদ্মা নদীতে এভাবে যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। সরেজমিনে দেখা…
গ্যাসের তীব্র সংকটে পড়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের ডাইনিংয়ে রান্না পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে হলের প্রায় ৫০০ আবাসিক শিক্ষার্থীর দুপুর ও রাতের খাবার সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের, যা তাদের বাড়তি খরচ ও সময় ব্যয়ের পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রা ও পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। জিয়াউর রহমান হলের পাশাপাশি গ্যাসনির্ভর অন্যান্য আবাসিক হলগুলোর ডাইনিং পরিচালনা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। হল প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু হলে বিকল্প হিসেবে লাকড়ি দিয়ে রান্নার ব্যবস্থা থাকলেও সব হলে সেই সুবিধা নেই। ফলে সংকট দীর্ঘায়িত হলে সার্বিক খাবার সরবরাহ ব্যবস্থা ভেঙে…
ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী একজনকে চড় থাপ্পড় ও লাঠিপেটা করার ঘটনাটি জন প্রশাসনের শীর্ষ পর্যায়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জেলা প্রশাসন। আইন অনুযায়ী কাউকে শারীরিক শাস্তি দেওয়ার সুযোগ না থাকলেও ইউএনও তার ক্ষমতা দেখিয়ে এই কাজটি করার পর এখন তিনি কারও ফোন ধরছেন না। ময়মনসিংহের ডিসি মো. সাইফুর রহমান টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন, এই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন–এই প্রশ্নে তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা এটি খতিয়ে দেখছেন। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আপডেট আসেনি।’ ‘ইউএনও যে আচরণ…
রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকাল ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় কয়েকটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল ৩টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তিনি আরও জানান, ঘটনাস্থলে দুটি ইউনিটই কাজ করেছে এবং অতিরিক্ত কোনো ইউনিটের প্রয়োজন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বিকাল ৪টা ১০ মিনিটে আগুন পুরোপুরি…
ফেসবুক আর ইউটিউবে প্রায়ই ইউরোপের নানা দেশের ভিডিও দেখতেন আব্দুল গণি। ইউরোপের সুন্দর রাস্তাঘাট আর সেখানকার প্রবাসীদের জীবন দেখে নিজের ভাতিজাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেন। ২০২৪ সালে ফেসবুকে মাজহারুল ইসলাম অপু নামে এক ব্যক্তির সঙ্গে গণির পরিচয় হয়। শুরুতে শুধু ভাতিজাকে পাঠানোর কথা হলেও ধীরে ধীরে আরও ছয়জন পরিচিত মানুষের দায়িত্ব নেন গণি। ভাতিজাসহ মোট সাতজনের কাজের ফাইল আর নগদ সাড়ে ১২ লাখ টাকা তিনি অপুর হাতে তুলে দেন। প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। পর্যায়ক্রমে পাসপোর্ট, দরকারি কাগজপত্র আর টাকা নেওয়া হয়। অপুর পক্ষ থেকে জানানো হয়, একটি ফাইলের কাজ নাকি প্রসেসিংয়ে আছে। কিন্তু এভাবে দেখতে দেখতে মাসের পর…
কম খরচে উন্নত চিকিৎসা পাওয়ার আশায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার সাধারণ মানুষ। কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে হাসপাতালের শত শত গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্র। ফলে চরম ভোগান্তি সহ্য করে বেশি টাকায় বাইরের বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। প্রায় ১৫ বছর আগে হাসপাতালটি ৫০০ শয্যায় বড় করার সময় যেসব যন্ত্র বসানো হয়েছিল, তার মধ্যে অন্তত ৩৫৪টি এখন একদম অকেজো। এর মধ্যে সাধারণ পালস অক্সিমিটার থেকে শুরু করে সিটি স্ক্যান, পোর্টেবল এক্স-রে ও ডায়ালাইসিসের মতো অতি জরুরি সব যন্ত্রপাতি রয়েছে। হাসপাতালের মোট কতগুলো যন্ত্র আছে, তার সঠিক হিসাব কর্মীরা দিতে না পারলেও ৩৫৪টি যন্ত্র যে নষ্ট–তা নিশ্চিত করেছেন।…
ভোরের আলো ফুটতেই কাস্তে হাতে মাঠে ছুটছেন মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার কৃষকেরা। কেউ গোড়া থেকে পাট কাটছেন, কেউ আঁটি বাঁধছেন। আবার কেউ কাটা পাট কাঁধে করে নিয়ে যাচ্ছেন পাশের খাল, ডোবা কিংবা জলাশয়ে। পানিতে সারি সারি পাটের আঁটি–সব মিলিয়ে মাদারীপুরের গ্রামাঞ্চলে এখন সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা। জেলার শিবচর, কালকিনি, রাজৈর, ডাসার ও সদর উপজেলার বিভিন্ন এলাকার মাঠে পাট কাটতে দেখা গেছে কৃষকদের। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পাট কাটা, বহন ও জাগ দেওয়ার কাজ। পরিবারের সদস্যদের পাশাপাশি দিনমজুররাও যুক্ত হয়েছেন এ কাজে। ফলে পাট কাটার মৌসুমকে ঘিরে গ্রামীণ জনপদে বেড়েছে কর্মচাঞ্চল্য। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামের…
চুয়াডাঙ্গায় আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কের দুই পাশে রয়েছে প্রায় ৩০০টি শুকনো, মরা ও ঝুঁকিপূর্ণ গাছ এবং ঝুলন্ত ডালপালা। দীর্ঘদিন ধরে এগুলো অপসারণ না করায় জীবন ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও ছোট-বড় বিভিন্ন যানবাহনের যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার সঙ্গে মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সড়ক যোগাযোগ রয়েছে। জেলার ৪টি উপজেলায় প্রায় ১০২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ২২ কিলোমিটার জেলা সড়ক রয়েছে, যার দুই পাশে জেলা পরিষদ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লাগানো রেইনট্রি, শিলকড়ই, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ দাঁড়িয়ে আছে। পরিচর্যা ও অপসারণ না করায় অনেক গাছ পচে কাঠ নষ্ট হচ্ছে এবং উইপোকা ধরে…

