রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকাল ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় কয়েকটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল ৩টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে দুটি ইউনিটই কাজ করেছে এবং অতিরিক্ত কোনো ইউনিটের প্রয়োজন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বিকাল ৪টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।


