সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। ছবি: বাসস
Advertisement
Advertisement

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

শনিবার সকালে বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি মাসেই হামের উপসর্গ নিয়ে এ বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। যাদের বয়স এক বছরের কম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৭ মাস বয়সী বিশ্বজিত নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সাতজন, মৌলভীবাজারের ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জনের শরীরে এসব রোগ শনাক্ত হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন রোগী হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে একজন ভর্তি আছেন। বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন রোগী হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad