‘আন্দোলনে সক্রিয়রাই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন’

‘আন্দোলনে সক্রিয়রাই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন’
ফাইল ফটো
Advertisement
Advertisement

আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, তারাই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে সুনাম আছে তাদেরকে সংরক্ষিত নারী আসনে দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য শুক্রবার প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি শুরু হয়েছে বলেও জানান তিনি। শনিবার সকাল ১০টা থেকে অফিসের কর্মকর্তারা ফরম বিতরণ করছেন। রোববার পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া হবে।

আরও পড়ুন

রুহুল কবির রিজভী বলেন, ‘ইতোমধ্যে অনেকে ফরম তুলে জমা দিয়ে গেছেন। দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে যে বোর্ড আছে সেখানে আবেদন যাবে। কি পদ্ধতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে সেটি কালকের মধ্যে জানা যাবে। পরে আপনাদের জানানো হবে।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে তাদের সংসদ সদস্যদের বাছাই করে। একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হবে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদেরকে মনোনয়ন ফরম বিতরণ করছি। সেটি তারা পূরণ করে যেসব ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টসহ আমাদের কাছে জমা দেবেন।’

বিগত আন্দোলনে নারীদের অনেক অবদান রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘কেউ ফেসবুকে স্বাধীন মতামত প্রকাশ করলে গভীর রাতে গ্রেপ্তার করে নিয়ে গেছে। অব্যাহতভাবে তাদের নিপীড়ন-নির্যাতন সহ্য করতে হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad