পানছড়িতে বিজিবির অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

পানছড়িতে বিজিবির অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ
Advertisement
Advertisement

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বিকালে দুর্গম বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকা থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। বিকাল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজনকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রী বিওপিতে নেওয়ার পথে আনুমানিক ১০০ থেকে ১১০ জনের একটি সশস্ত্র দল টহলদলকে ঘেরাওয়ের চেষ্টা করে। খবর পেয়ে ব্যাটালিয়ন সদর থেকে অতিরিক্ত দুটি টহলদল পাঠানো হলে তারা সরে যায়। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad