গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
পাবনা বইমেলা উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার সন্ধ্যায় আট দিনব্যাপী পাবনা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‌‘আমাদের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফাতে গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংশ্লিষ্ট সব অংশীদারদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছি। সবার সম্মিলিত আলোচনায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আশা রাখি।’

তিনি আরও বলেন, ‘আমরা গণতান্ত্রিক সংগ্রাম করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণমাধ্যমের অধিকার ও স্বাধীনতার চর্চা যারা করেছেন, সেই গণমাধ্যমকর্মীদের নির্যাতনের যে অপরাধ, তা আমরা তামাদি হতে দেব না। এই অপরাধকে চিহ্নিত করার জন্য আমরা সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইতোমধ্যে তালিকা তৈরির উদ্যোগ নিয়েছি।’

আরও পড়ুন

এদিন সন্ধ্যা ৭টায় তথ্যমন্ত্রী ফিতা কেটে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জাসাস পাবনা জেলা শাখার ব্যবস্থাপনায় আট দিনব্যাপী বইমেলা উদ্বোধন করেন। পরে জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ খন্দকার, পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার ও জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ। পরে অতিথিরা বইমেলার স্টল ঘুরে দেখেন।

মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার ২০টি স্টলে নতুন বইয়ের সমাহার রয়েছে। সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বইমেলা। মেলা শেষ হবে আগামী ১০ এপ্রিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad