১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি | ফাইল ছবি
Advertisement
Advertisement

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এই ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে হবে।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে এসব কথা বলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এই সংসদ সদস্য।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। সারাদেশেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।’

জিয়াউর রহমান তার জীবদ্দশায় এ কর্মসূচি হাতে নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘এর সুবিধা আমরা পেয়েছি। ফলে উৎপাদন দ্বিগুণ হয়েছে, মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলে আমরা এলাকাটাকে স্বনির্ভর হিসেবে গড়তে সক্ষম হয়েছি।’

তিনি যোগ করেন, ‘খালে যে পরিমাণ ময়লা বর্জ্য পড়ে আছে এগুলো যদি আমরা সরিয়ে না নিই, তাহলে খাল খননের সুবিধা আমরা পাব না। সেজন্য একদিকে খাল খনন অব্যাহত থাকবে, পাশাপাশি যারা অবৈধভাবে দখলদার এবং বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলেন, তাদের আরও সতর্ক এবং সজাগ হতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad