ঝিনাইদহে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৪৫

ঝিনাইদহে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৪৫
Advertisement
Advertisement

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মধ্যে বিতরণ করা ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈদুল ফিতরের দিনে মির্জাপুর ইউনিয়নের দরিদ্র ও অসহায়দের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করতে ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়। বিএনপি নেতা সায়েম আলীর কাছে বেশ কিছু কার্ড দেওয়া হয়। বৃহস্পতিবার সেই কার্ডের ভাগ চান শামীম হোসেন লস্কর। এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

পরে সন্ধ্যায় স্থানীয় গ্রাম্য মাতব্বররা সালিশি বৈঠক করেন। বৈঠকে সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

শৈলকুপা থানার পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আহতদের নির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, উভয় পক্ষের অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মির্জাপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফর চাল বিতরণ করা হয়েছে। বিতরণের সময় কোন ঝামেলা হয়নি। পরে যেটা হয়েছে সেটা আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad