শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু

শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু
নিহত রেজাউল করিম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শেরপুরের শ্রীবরদীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন।

বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আকে বিকালে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম জানান, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় রেজাউল করিমকে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন

নিহত রেজাউল ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক ছিলেন।

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

অন্যদিকে শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কমিটি স্থগিত থাকবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad