মহেশখালীতে ডাকাতের কবল থেকে ৯ জেলে উদ্ধার

মহেশখালীতে ডাকাতের কবল থেকে ৯ জেলে উদ্ধার
মহেশখালীতে অভিযান চালিয়ে ডাকাতির কবলে পড়া নয় জেলেকে উদ্ধার করা হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ডাকাতের কবল থেকে নয় জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় এক ডাকাতকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার বিকাল ৪টার দিকে মহেশখালী থানাধীন বড়দিয়া সংলগ্ন প্যারাবনের চ্যানেলে ‘এফ বি আল্লাহর দান’ নামে একটি মাছ ধরার নৌকা ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবার নম্বরের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে জানানো হয়।

খবর পেয়ে মহেশখালী কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা দ্রুত ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে ডাকাতের কবলে পড়া নয় জেলেকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয় এক ডাকাতকে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে আটককৃত ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সিয়াম-উল-হক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad