হাদির ওপর হামলা মাস্টার প্ল্যানের অংশ, আশঙ্কা রিজভীর

হাদির ওপর হামলা মাস্টার প্ল্যানের অংশ, আশঙ্কা রিজভীর
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ‘মাস্টার প্ল্যানের অংশ হতে পারে’ বলে আশঙ্কা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘নানা ঘটনায় কৌতুহল হচ্ছে, কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না এটি সবাইকে ভাবিয়ে তুলছে।’

শনিবার ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা উল্লেখ করে রিজভী বলেন, চট্টগ্রামের ঘটনার পরও সরকার কেন সতর্ক হলো না। কেউ ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কি না, সে প্রশ্ন এখন সামনে আসছে।

সভায় উপদেষ্টা ইউনূসের অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ হলে তাদের সময়ে এতো সন্ত্রাসী কী করে বাড়ল, কোথা থেকে তারা রাজত্ব করছে এমন প্রশ্ন করে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন

এ সময় হাদির ওপর হামলার পরপর একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা কথা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর দেশের মানুষের মনে যে পরিবর্তন এসেছে, সেটিকে মাথায় রেখে সহনশীল বাংলাদেশ গড়ার রাজনীতি আমরা চালাচ্ছি।’

তবে দেশে যে রাজনীতি দেখা যাচ্ছে তা মবোক্রেসি, অন্যকে ছোটো করা এবং যেকোনো পরিস্থিতিকে দেশকে অস্থিতিশীল করার রাজনীতি অভিযোগ করেন তিনি।

দেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র তখনই কাজ করে যখন অর্থনীতির সুফল প্রতিটি মানুষ পাবে। নাহলে ভাষণ আর নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে গণতন্ত্র।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বের হওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad