জামায়াতে যোগ দিলেন সাবেক এমপি মেজর আক্তারুজ্জামান

জামায়াতে যোগ দিলেন সাবেক এমপি মেজর আক্তারুজ্জামান
জামায়াতে যোগ দেওয়ার পর মেজর (অব.) আক্তারুজ্জামাকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান এবং অন্যান্যরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান।

শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি দলটিতে যোগদান করেন।

এদিন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরের  উপস্থিতিতে জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন মেজর (অব.) আক্তারুজ্জামান।

এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

আরও পড়ুন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে অভিনন্দন জানিয়ে তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা।

স্বাধীনতার পর তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায়ে এখনও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তবে বেশ আগেই বিএনপি থেকে বহিষ্কৃত তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad