প্রতিবন্ধীদের জন্য সংসদে আসন সংরক্ষণ দাবি

প্রতিবন্ধীদের জন্য সংসদে আসন সংরক্ষণ দাবি
Advertisement
Advertisement

দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল ধরণের প্রতিবন্ধীদের জন্য সংসদে আসন সংরক্ষণ ও রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ায় প্রতিবন্ধীদের অগ্রাধিকারসহ ১১ দফা দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীতে এক কর্মশালায় তারা এই দাবি জানান।

আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষ্যে এই কর্মশালা আয়োজন করে ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(বার্ডো)। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একিাডেমির রেক্টর(সচিব) ড. মো. ওমর ফারুক, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক ড. আলমগীর হোসেন, জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের উপাধ্যক্ষ খোরশেদা আক্তার রোজী, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক আরেফিন মাহমুদ, কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিচালক আনোয়ার হোসেন, উত্তরা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া ও বার্ডো’র উপব্যবস্থাপক ফিরোজা খাতুন।

কর্মশালায় উত্থাপন করা অন্যান্য দাবির মধ্যে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠন, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সচিব নিয়োগ এবং প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকায় উন্নীত করা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad